স্মার্টফোন নিয়ে অভিভাবকদের সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একসময় লাইব্রেরিতে গিয়ে মানুষের পড়ার প্রতি ছিল ঝোঁক। এখন স্মার্টফোন সেই অভ্যাস কেড়ে নিয়েছে। বিল গেটস তার সন্তানদের বয়স ১৬ বছর হওয়ার আগে স্মার্টফোন দেননি। এই ফোনের অপব্যবহার সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে।কবি আবদুর রউফ ও মনজিল মুরাদ লাভলুর দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংবাদিক আজাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম প্রমুখ।তথ্যমন্ত্রী বলেন, কবিতা মনের ভাব প্রকাশ করার শক্তিশালী একটি মাধ্যম। কবিতা মনের কথা বলে, সমাজের কথা বলে। এটি মানুষকে পরিশীলিত হওয়ার শিক্ষা দেয়, প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করে। সমাজে সাম্য প্রতিষ্ঠায় অবদান রাখে কবিতা।