স্বর্ণের লড়াইয়ে নামছেন বাংলাদেশের আরচার

মঙ্গলবার স্বর্ণের লড়াইয়ে নামছেন বাংলাদেশের আরচার আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ৫ ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে নামছেন বাংলাদেশের আরচাররা।গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে চলছে ২৫ দেশের আরচারদের এ প্রতিযোগিতা। স্বাগতিক আরচাররা ফাইনালে উঠেছেন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ও নারী, রিকার্ভ দলগত পুরুষ ও নারী এবং কম্পাউন্ড দলগত পুরুষ।রিকার্ভ পুরুষ ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন রোমান সানা। ফাইনালে প্রতিপক্ষ ভারত। এ ইভেন্টে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। ফাইনালে তার প্রতিপক্ষ ইরান।