সাংবাদিকতাই করতাম রাজনীতিতে না এলে

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাগেরহাট ২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের এসব কথা বলেন।তিনি বলেন,আমি জানি ব্যাড নিউজ ইজ গুড নিউজ। তারপরও আপনাদের বলব নেগেটিভ সংবাদের পাশাপাশি, অবশ্যই পজেটিভ সংবাদ পরিবেশন করবেন। আমরা যে উন্নয়ন কাজের পরিকল্পনা নিয়েছি, তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখছেন, যে উন্নয়ন করছেন তার এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমানে দেশের যে উন্নয়ন হয়েছে তা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়।সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট প্রেসক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে স্বাধীনতা উদ্যানে দলীয় মতবিনিময় সভায় যোগ দেন তিনি।