
রোববার চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবসে তারা যোগ দেন।সংসদ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চলাকালে তাদেরকে স্বাগত জানিয়ে বলেন,আমি তাদেরকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।স্পিকার বলেন, আশা করি তারা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।তাদের অংগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।নতুন নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন।
