শেয়ারবাজারের স্টেকহোল্ডাররা মুদ্রানীতিতে অংশগ্রহণ চায়

রোববার (২৪ ফেব্রুয়ারি) ডিএসই থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।ইমপ্লিকেশন অন প্রাইভেট সেক্টর শীর্ষক এ সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।ডিসিসিআই সভাপতি ওসমান তাসীরের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির প্রধান অতিথি ছিলেন।ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন,মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিভিন্ন গুজব ও আতঙ্ক তৈরি হয়। কিন্তু মুদ্রানীতি প্রণয়নে যদি আমাদের অংশগ্রহণ থাকে,তবে সেই সমস্যা কেটে যাবে।তবে বছরের চূড়ান্ত ও নিরীক্ষিত আর্থিক হিসাবে ব্যাংকের প্রকৃত চিত্র বেরিয়ে আসে। তখন সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। এতে পুরো শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ নেয়া উচিত’- বলেন শালিক রিজভী।