
রোববার কমান্ডো অভিযানে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী অস্ত্রধারী গুলিবিদ্ধ হয়েছেন।পরে তাকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় আইএসপিআর জানিয়েছে,বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এর আগে সন্ধ্যায় দুবাইগামী বাংলাদেশ বিমানের ময়ুরপঙ্খীর ফ্লাইটটি (বিজি-১৪৭) শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।বিমানের ভেতরে ক্রুদের অস্ত্রধারী দুর্বৃত্ত জিম্মি করে রেখেছে— এমন অভিযোগে পুরো বিমানবন্দর ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ফ্লাইটটি।সেখান থেকে বিমানটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।বিমানের কয়েক যাত্রী জানান, বিমানবন্দর এলাকায় দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।এর পরপরই চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।ফ্লাইটটিতে ১৪২ যাত্রী ছিলেন।তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।
