
দীর্ঘ ২০ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন সালমান-বানসালি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লাভ স্টোরি নির্ভর একটি ছবিতে ২০ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে পরিচালক সঞ্জয়লীলা বানসালি ও বলিউড সুপারস্টার সালমান খানকে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।বানসালি প্রোডাকশনসের সিইও প্রেরণা সিং জানিয়েছেন, নতুন এই ছবিটাও লাভ স্টোরি। তবে সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি।জানা গেছে, এ বছরের মাঝামাঝিতে শুরু হবে ছবির শ্যুটিং। ছবি মুক্তি পাবে আগামী বছর।
