প্রধানমন্ত্রী চকবাজারে আহতদের ৫০ হাজার টাকা করে দিলেন

রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের একথা জানান।তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসা খরচ বাদে প্রধানমন্ত্রী আলাদা করে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।সকালে এই টাকা স্বজনদের কাছে হস্তান্তর করেছি।এছাড়া দগ্ধ নয়জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তিনজনের অবস্থা উন্নতির দিকে।এরা আগুনে পোড়া ছাড়াও আহত হয়েছেন।মেডিকেল বোর্ড গঠন করে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান,নয়জন দগ্ধ ছাড়াও হাসপাতালে দুইজন আহত ভর্তি আছেন।তাদের চিকিৎসা চলছে,তবে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।