পলিসি তৈরি জরুরি রাসায়নিক ব্যবস্থাপনা নিয়ে

চকবাজার চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, এজেন্সিগুলোর জবাবদিহিতা ও জড়িতদের বিচারের দাবিতে রোববার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হিউম্যান রাইটস ফোরাম (এইচআরএফবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিশিষ্টজনেরা।সংবাদ সম্মেলনে মানবাধিকার নেত্রী ড.হামিদা হোসেন বলেন,আমাদের সবার আগে ভাবতে হবে পুরান ঢাকা আবাসিক নাকি রাসায়নিক এলাকা।যদি সেটি আবাসিক এলাকা হয় তাহল সেখান থেকে সব ধরনের রাসায়নিক গুদাম ও ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য স্থানে সরাতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা নিয়ে যেতে হবে।পরিকল্পনা না নিয়ে গেলে আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে।