ছাত্রদলের ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করেন তারা।পরে তারা মিছিলটি নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।এ সময় তারা অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান,ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী প্রমুখ।