
রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন,এই ঘনবসতির এলাকায় যেন আর কেমিক্যাল না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।দগ্ধ ও আহতদের দেখতে শনিবার সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ আগে ঢামেকে আসেন প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বেরিয়ে যান তিনি।এসময় প্রধানমন্ত্রী দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নেন এবং রোগী ও তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন।এছাড়া ডাক্তারদের সঙ্গেও রোগীদের অবস্থা নিয়ে কথা বলেন সরকারপ্রধান।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন-স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সেলিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্তলাল সেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম প্রমূখ।
