ভারত-পাকিস্তান পরিস্থিতি ভয়াবহ

কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে অচিরেই তার অবসান হবে।শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে।সেখানকার পরিস্থিতি ভয়াবহ।আমরা এই শক্রতার অবসান চাই।কাশ্মীরে বহু মানুষ নিহত হয়েছে।আমরা এই হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই।তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি আলোচনায় অংশ নেয়ারও আগ্রহ ব্যক্ত করেছেন।ভারত এখন জোরালো কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। হামলায় ভারতের প্রায় ৫০ জন নিহত হয়েছে। আমরা তাদের মানসিক অবস্থা অনুমান করতে পারি।