
বর্তমান সময়ে শোবিজে অঙ্গনের সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম সানাই মাহবুব সুপ্রভা।বেশ আগে থেকেই নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।তবে সম্প্রতি এক ভিন্ন কারণে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন সানাই।এই সমালোচনার মাঝেই শোনা গেলো নতুন খবর। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সানাই।মিডিয়া পাড়ায় অনেক দিন ধরেই শোনা যাচ্ছে রাজনৈতিক এক নেতার সাথে তার প্রেমের গুঞ্জন।কিন্তু এবার সেই গুঞ্জনের সাথে যুক্ত হলো নতুন আরো এক মাত্রা।শোনা গিয়েছে কিছুদিন আগে নাকি গোপনেই বিয়ের কাজ সেরেছেন এই মডেল।
