পাকিস্তান হামলার হুমকির পিছনে ভোট রাজনীতি

চলতে বছরের এপ্রিল-মে মাসে ভারতে লোকসভা নির্বাচন।কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে মোদি সরকারের তর্জন গর্জনকে ভোট বেশি পাওয়ার কৌশল হিসেবে দেখছেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।যখন সারাদেশ কাঁদছিলো,মোদি তখন শুটিংয়ে ব্যস্ত এ নিয়ে শনিবার ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছে,এক পুলওয়ামা কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে গর্জন করেই চলেছে নরেন্দ্র মোদি সরকার। তবে বিরোধী এবং রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য সেগুলির বাস্তব উপযোগিতা বা মূল্য বিশেষ নেই।ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী নিতিন গডকড়ী বৃহস্পতিবার পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন।জলসম্পদমন্ত্রীর এই হুমকি নিয়ে প্রশ্ন করা সত্ত্বেও তাই মুখ খুলতে চায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে কংগ্রেস বক্তব্য,এ যে নেহাতই ফাঁকা আওয়াজ,তা প্রমাণিত।উরি হামলার পরেও ঠিক একই কথা বলেছিল কেন্দ্র।আবার পুলওয়ামা কাণ্ডের পরে স্বয়ং প্রধানমন্ত্রীই বলেছিলেন,দেশে সেনাদের রক্ত টগবগ করে ফুটছে। বড় মূল্য দিতে হবে পাকিস্তানকে।