নোফেল হারিয়ে দিলো ব্রাদার্সকে

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে খেলার শুরুর দুই মিনিটের মাথায় নোফেল তাদের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যায়।আচমকা গোল খেয়ে কিছুটা চমকে যায় ব্রাদার্স।তবে কিছুক্ষনের মধ্যে নিজেদেরকে ঘুছিয়ে আনার চেষ্টা করে তারা।খেলার ২৯ মিনিটের মাথায় নোফেলের ফরোয়ার্ড ফরহাদ দারুন এক ক্রস থেকে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন।