
রাজধানীর শাহবাগ শিশু একাডেমি সংলগ্ন রাস্তায় নারকেল গাছের নিচে পড়ে মিতু ঘোষ (২২) নামে এক রিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার সঙ্গে থাকা হবু স্বামী ধনঞ্জয়সহ সাতজন আহত হয়েছেন।আহতরা হলেন-পথচারী মহাসিন (২১),সিএনজি আরোহী খোরশেদ আলম (৫৫),তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০),সাজরিন আলম (৮)। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে সোয়া ৯টার দিকে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যেতে শিশু একাডেমি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান,ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে মর্গে রয়েছে।
