
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন এরদোয়ান।তাতে তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।একইসঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।




