
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন,অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।শনিবার পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে ওয়াহেদ ম্যানশনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মেয়রের সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ছিলেন।এছাড়া গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে এমন তথ্য আমি পুলিশের মাধ্যমেও জানতে পেরেছি।এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে,তা দ্রুত সরিয়ে নিতে হবে।কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
