ঢামেকে সিআইডির টিম ডিএনএ’র নমুনা সংগ্রহে

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ শনাক্ত এবং হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছে পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন।তবে ৬৭টি মরদেহের মধ্যে এখনো ২১টি মরদেহ শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া শেষ করা যায়নি।বাকি ২১ মরদেহের শনাক্তকরণের ডিএনএ’র নমুনা সংগ্রহ করতে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।তারা ২১ মরদেহ এবং স্বজনদের থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করবে।পরে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ টেস্ট শেষে প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।সিআইডির সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন বলেন, আমরা এখন বাকি ২১ মরদেহ থেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করবো।পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএর নমুনা সংগ্রহ করবো এবং সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) রোমানা আক্তার জানান,২১ মরদেহের পরিচয় শনাক্তের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে।এরই মধ্যে ১০ স্বজনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে যারা যারা আসতেছে কথা বলার পর আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করছি।