
পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না।একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে।শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি।তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না।গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে।সিলিন্ডার ব্যবহার না করাই ভালো।এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে।ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে,যাতে কেমিক্যাল গোডাউন না থাকে।এছাড়া বিএনপিকে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি না করার আহ্বান জানান ওবায়দুল কাদের।এসময় নিহত মধ্যে নয় জনকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক লাখ টাকা দেন সেতুমন্ত্রী।
