
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী (পুর কৌশল বিভাগ) বলেছেন ভবনগুলো ব্যবহারের উপযোগী কিনা জানা যাবে এক সপ্তাহ পর।অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া ওয়াহিদ ম্যানশনের গ্রাউন্ড ফ্লোর ও দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।বিম ও কলামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।তৃতীয় ও চতুর্থ তলার বিম ও কলাম তেমন ক্ষতিগ্রস্থ হয়নি।তবে কতোটা ক্ষতিগ্রস্থ হয়েছে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।এক সপ্তাহ পর জানা যাবে,ভবনটি ব্যবহারের উপযোগী কিনা।শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত ১১ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী ওই টিমের একজন সদস্য।পরিদর্শন শেষে তিনি বলেন,আগুন লাগা অন্যান্য ভবনগুলোও আমরা পরিদর্শন করেছি।ভবনগুলো টিকে থাকার জন্য বিম ও কলাম প্রাথমিকভাবে ভালো মনে হয়েছে। তবে এগুলো ব্যবহারের উপযোগী কিনা,পরীক্ষা শেষে এক সপ্তাহ পর নিশ্চিত হওয়া যাবে।ভবনগুলো ব্যবহারের উপযোগী কিনা জানা যাবে
