
রাজধানীর চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহ শনাক্ত করে হস্তান্তর শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। তবে মরদেহ বুঝে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের।বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে শুরু হয়েছে এই হস্তান্তর প্রক্রিয়া।তবে শনাক্ত করা মরদেহগুলোর হস্তান্তরের ক্ষেত্রে সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে আহাজারিরত স্বজনদের।দুপুর ১টার সময় মো. বাবুল তার ভগ্নিপতি কামাল হোসেনের মরদেহ বুঝে পেয়েছেন।কিন্তু হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে লাগছে দীর্ঘ সময়।আর অপেক্ষারত স্বজনদের আহাজারিতে যেন কেঁপে উঠছে ঢামেক হাসপাতালের প্রতিটি কণা।সরকারি যে নির্দেশনা দেওয়া আছে সে অনুসারেই আমরা কাজ করছি।নিয়ম বহির্ভূত কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না।আমরাও চেষ্টা করছি দ্রুত মরদেহ হস্তান্তর করতে।পুরান ঢাকার চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৮১ মরদেহ শনাক্ত করা হয়েছে।এর মধ্যে ৭ জন নারী,৪ জন শিশু ও ৭০ জন পুরুষ। চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
