পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বৃহস্পতিবার সকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।এরপর কলকাতার ৩, সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রর সামনে থেকে একটি সুদৃশ্য প্রভাত ফেরি বের হয়। হাতে নানা বর্ণের পোষ্টার, ফুলের মালাসহ এই প্রভাত ফেরিতে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও অসংখ্য মানুষ অংশ নেয়।এরপর কলকাতার পার্কসার্কাস সেভেন পয়েন্টে ক্রসিং-আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে পৌঁছায় উপ হাইকমিশন প্রাঙ্গণ পর্যন্ত। এরপর মিশন প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে সালাম-বরকতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান হয়।উপ-হাইকমিশনের কর্মকর্তাদের পাশপাশি ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে কলকাতায় সারারাত ব্যাপী অনুষ্ঠান করেছে ভাষা ও চেতনা সমিতি।