গর্ভবতী স্ত্রীর জন্য স্বামীর আত্মত্যাগ

রাত ১০টা ৩৮ মিনিট।সারা দিন কাজের ব্যস্ততা শেষে সবাই যখন নিজ ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকার ৮১টি তাজা প্রাণ।চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের ওয়াহিদ ম্যানশন ভবনের তৃতীয় তলায় থাকতেন গর্ভবতী নারী রিয়া ও তার স্বামী রিফাত।গর্ভবতী থাকার কারণে ভবন থেকে নামতে পারেননি রিয়া,তাই নামেননি রিফাতও। গর্ভের সন্তানসহ দু’জনেরই আগুনে পুড়ে করুণ মৃত্যু হয়েছে ।বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মরদেহ শনাক্ত করতে না পেরে অপেক্ষারত স্বজনদের সূত্রে জানা যায় এ তথ্য।রিয়া ও রিফাত বন্ধু ছিলেন,দুই বছর আগে তারা বিয়ে করেন। তাদের বন্ধু আল-আকসার সাজিদ জানান,আমার এই দুই বন্ধুর কোনো খোঁজ-খবর পাচ্ছি না।চেহারা দেখে মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না।রিয়া অসুস্থ ছিল অনেক।অন্তঃসত্ত্বা হওয়া ছাড়াও আরো জটিলতায় ভুগছিলো সে।আগুন লাগার পর রিফাতের পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল।রিয়াকে নিয়ে নামতে পারছিল না বলেই সে নিজেও নামেনি এবং দু’জনই পুড়ে মরে এরকম পরিস্থিতি হওয়ার কারণে ওদের পরিবারের কয়েকজন ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছে।তাই তারাও এখানে আসতে পারছেন না।আমরাই ছবি-তথ্য নিয়ে এসেছি।তবে এখন পর্যন্ত শরদেহ শনাক্ত করতে পারিনি।