কোলের শিশু নিয়ে পুড়ে মরল মা

রাজধানীর চকবাজারের রাজমহল হোটেলের ওপর তলায় থাকতো ফাতেমার পরিবার। আগুন লাগার খবর পেয়ে চার বছরের ফিটফুটে শিশু ফাতেমাকে বুকে জড়িয়ে বাঁচার জন্য নিচে নেমে আসেন মা আনিকা তাবাসসুম নেহা। বাঁচাও বলে চিৎকার শুরু করেন।নিজে বের হতে পারছিলেন না।কেউ সাহায্য করবেন সেই উপায়ও নেই।অল্প দূর থেকে সবাই দেখলেন শিশুটিকে কোলে রেখেই আগুনে পুড়লেন মা।এভাবেই ঘটনাটির বর্ণনা দেন ফায়ার সার্ভিসকর্মী সবুজ খান।অশ্রুসিক্ত সবুজের আক্ষেপ,সবকিছুর বিনিময়ে যদি শিশুটি আর মাকে বাঁচাতে পারতাম,তাহলে নিজেকে ধন্য মনে করতাম।