ওয়াহিদ ম্যানশন ধসে পড়তে পারে

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেলো তাজা ৮১টি জনের।গত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনের কয়েকটি ভবনে আগুন লাগে।আগুন লাগার দীর্ঘ ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হলেও বিকেলে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিলো চকবাজারের ওয়াহিদ ম্যানশনের ভেতর থেকে।এছাড়াও কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আগুণের শিখা।যেকোন সময় ভবনটি ধসে পড়তে পারে বলে জানিয়েছেন বুয়েটের একটি বিশেষজ্ঞ দল।শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৮১ জনে মাঝে ৪১ জনের পরিচয় মিলেছে।ঢাকা মেডিকেলের মর্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।এছাড়া অন্য মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।