সংরক্ষিত নারী আসনের এমপিরা শপথ নিলেন

স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী আজ বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাধ্য পাঠ করান।সংসদ ভবনের নিচ তলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়।সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন।প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেন।এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন।পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র পার্টির একজন আলাদা আলাদাভাবে শপথ নেন।শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হয়।এছাড়া নারী এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য পৃথক পৃথকভাবে তাদের ছবি তোলা হয়।ছবি তোলার ফাকে ফাকে সংসদের তৃতীয় তলায় ভিআইপি ক্যাফেটেরিয়ায় তাদের জন্য চা নাস্তা খাওয়ানো হয়।৪৯টি নারী আসনের কোনটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন,জাতীয় পার্টির চারজন,ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।বিএনপি এমপিরা এখনও শপথ না নেয়ায় তাদের নির্ধারিত ১ আসন এখনও শূন্য।