
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।আবুধাবি থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টায় তিনি রওনা দেন।জার্মানি সফর শেষে আবুধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী।গত রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তিনি আবুধাবি পৌঁছান।১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন।সেখানে সফরকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
