দিল্লি যাচ্ছেন ১১ শ্যুটার

বাংলাদেশ দল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।১১ শ্যুটারের সঙ্গে যাচ্ছেন দুই কোচ ও একজন কর্মকর্তা। রাইফেল কোচ হিসেবে যাচ্ছেন গোলাম সফিউদ্দিন খান ও পিস্তল কোচ কোরিয়ান কিম ইল ইয়ং।শ্যুটারদের ৬ জন পিস্তল ইভেন্টে এবং ৫ জন রাইফেলে।আবদুল্লাহ হেল বাকি,রবিউল ইসলাম, অর্ণব শারার লাদিফ,সৈয়দা আতকিয়া হাসান দিশা,উম্মে জাকিয়া সুলতানা টুম্পা অংশ নেবেন রাইফেলে।পিস্তল ইভেন্টে অংশ নেবেন শাকিল আহমেদ,নুর হাসান আলিফ,আবদুর রাজ্জাক, আরদিনা ফেরদৌস,আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন।