
১৪ দল ভাঙা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।মান-অভিমান আছে।এটা থাকবে।আবার থাকবেও না।এটা কেটেও যাবে।কি নিয়ে মান অভিমান,তা আপনারাও (গণমাধ্যমকর্মীরা) ভালো জানেন। তবে আশা করি খুব শিগগিরই এ অভিমান কেটে যাবে।মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,১৪ দলের শরিকরা যে মুখ খুলছেন,সমালোচনা করছেন,এটা গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো,ইতিবাচক।সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে।এটাকে গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছি।এটা দরকার ছিলো।এতে গণতন্ত্রের চর্চা আরও গতিশীল হবে।সেই দিক থেকে এই সমালোচনা আমরা এনজয় করি।তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণশুনানি না করে গণতামাশা করবে।তবে তারা যদি গণশুনানি করে তাহলে,ডিএমপি কমিশনারকে বলবো অবস্থা বুঝে ব্যবস্থা নিতে।বিএনপি দল থেকে মনোনয়ন না দিলেও প্রথম দফায় তাদের ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফায়ও ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন তথ্য আমাদের কাছে আছে।
