
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন ড. হাছান মুহমুদ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,আমরা চাই,একটি শক্তিশালী বিএনপি থাকুক।আমাদের বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদের শক্তিশালী অবস্থান থাকুক, গঠনমূলক সমালোচনা করুক আওয়ামী লীগ এটিই চায়,শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এটা চায়।শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নেই।শেখ হাসিনা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাক,এটিই জনগণের প্রত্যাশা।তিনি যাই বলুন না কেন,আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিন।তার কোনো বিকল্প আওয়ামী লীগে যেমন নেই,দেশেও নেই।
