
আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলগুলোতে প্রাধ্যক্ষদের কাছ থেকে প্রার্থীরা বিনামূল্যে মনোনয়ন ফরম কিনেছেন।বিকেলে মনোনয়ন ফরম বিতরণ শেষে হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে,প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাত্র ২৮ প্রার্থী।১৮টি হল প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল সাত দফা দাবি আদায় না হলে মনোনয়ন সংগ্রহ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিল।অন্যদিকে ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠন আগামীকাল থেকে মনোনয় সংগ্রহ করবে বলে জানা গেছে।প্রার্থীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত নিজ নিজ হল থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।২৬ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
