
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাস্থল হোটেল স্যুটে এক সৌজন্য সাক্ষাতে এসে এ দুই ব্যবসায়ী গ্রুপের প্রধানরা।তারা হলেন- লুলু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. বি আর শেঠি।শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি জানান।তিনি বলেন, লুলু গ্রুপ বাংলাদেশে একটি বিপণি বিতান নির্মাণ করতে চায়। প্রধানমন্ত্রীকে এই গ্রুপের চেয়ারম্যান বলেন,তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় পাঁচ হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, বড় বড় বিপণি বিতান ও পর্যটন খাতে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বাংলাদেশ বিবেচিত হচ্ছে।শুল্কমুক্ত সুবিধাসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ।বাংলাদেশে ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাব দিতে এনএমসি গ্রুপকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এনএমসি গ্রুপের চেয়ারম্যান বলেন,পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা বাংলাদেশ সফর করবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলে,শেখ হাসিনার চলমান আরব আমিরাত সফর সফল।এই সফর আকাঙ্ক্ষার চেয়েও বেশি ফলদায়ক হবে।
