
রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন সৌদি যুবরাজ। তার এই সফরকে কেন্দ্র করে সমাবেশের আয়োজন করে পাকিস্তানের তৃতীয় লিঙ্গের হিজড়রা।সৌদির আইন অনুযায়ী,শুধুমাত্র পুরুষ এবং নারীরা হজ এবং ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন।এর বাইরে তৃতীয় লিঙ্গের আবেদনের সুযোগ নেই।তৃতীয় লিঙ্গের হিজড়ারা পাকিস্তান সফরে আসায় সৌদি যুবরাজকে স্বাগত জানান।পাশাপাশি হিজড়াদের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করতে বিন সালমানকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
পাসপোর্টের লিঙ্গ কলামে ‘এক্স’ ক্যাটেগরি থাকায় বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারেন হিজড়ারা।পাকিস্তানের প্রথম হিজড়া হিসেবে এক্স ক্যাটেগরির পাসপোর্ট রয়েছে ফারজানা জ্যানের।হিজড়াদের এই স্বীকৃতি দেয়ায় পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।তবে হজ ও ওমরাহ পালনের সুযোগ নেই তাদের।




