গ্রেনেড নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৪৮ মিনিট পর্যন্ত গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।খুলনার পাইকগাছা উপজেলার চিংড়ি ঘেরে পাওয়া ৩২টি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।যশোর সেনানিবাসের জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আশফাকের নেতৃত্বে বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে।গ্রেনেড নিষ্ক্রিয় করার সময় লস্কর, সোলাদানা, গড়ইখালী, পৌরসভা, গদাইপুরসহ গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।রোববার রাতে পাইকগাছার চিংড়ি ঘেরে পৌঁছান বোম্ব ডিসপোজাল ইউনিট। তারা ওই এলাকা পর্যবেক্ষণ করে এবং সেখানে পাওয়া ৩২টি হ্যান্ড গ্রেনেড পরীক্ষা-নিরীক্ষা করে। এরপর তা ধ্বংস করে।এসময় পাইকগাছা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ও ওসি-তদন্ত রহমত আলী উপস্থিত ছিলেন।সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫২ মিনিটে পাইকগাছা থানার সাব ইন্সপেক্টর লিটন বিশ্বাস বলেন,যশোর বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে।