ইয়োগেন হত্যার আড়ালে সবিতা

১২ ফেব্রুয়ারি রাতে সবুজবাগ থানা পুলিশ খবর পেয়ে ইয়োগেনের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন,তার কাঁধে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় উত্তর মুগদার বান্ধবীর বাসা থেকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী সবিতাকে গ্রেফতার করে র‌্যাব।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়োগেনকে হত্যার পরিকল্পনা ও দায় স্বীকার করেন সবিতা।র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান রোববার (১৭ ফেব্রুয়ারি) র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।ইয়োগেনের সঙ্গে ২০১৩ সালে সবিতার প্রথম পরিচয় হয়।২০১৭ সালের দিকে ইয়োগেন নটরডেম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতার জন্ম নেয়।অন্যদিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনার সুবাদে সবিতার পরিচয় হয় জাফর উল্ল্যাহ রাসেল (৩৩) নামের আরেকজনের সঙ্গে।পিপলস হেল্প ফাউন্ডেশন (পিপিএইচএফ) নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ শুরু করেন ইয়োগেন, জাফর ও সবিতা।টাকা অগ্রিম ভাড়া দিয়ে সবুজবাগে বাসা বুকিং দেন সবিতা।ফেব্রুয়ারি মাসে ভাড়া বাবদ ৮ হাজার টাকা অগ্রিম দাবি করেন ইয়োগেন।এছাড়াও মোবাইল বিল ও নেশার জন্য দিনে ২/৩ বার টাকা চাইতেন ইয়োগেন।পরবর্তীতে সবিতা চরম বিরক্ত হয়ে তাকে খুনের পরিকল্পনা করেন সবিতা ৫ ফেব্রুয়ারি পুরান ঢাকা থেকে কালো ও সবুজ রঙের একটি ব্যাগ কেনেন,সঙ্গে ৬৫০ টাকা দিয়ে বটি কিনে হত্যার সুযোগ খুঁজতে থাকেন।১২ ফেব্রুয়ারি ইয়োগেনকে তার ভাড়া করা বাসায় যাওয়ার কথা বলে সবিতা তার মোবাইল বন্ধ করে দেন এবং বেলা সাড়ে ৩টায় সবুজবাগের হিরাঝিল গলির মাথায় অপেক্ষা করতে বলেন।মুগদা হাসপাতালের টয়লেটে গিয়ে বোরখা পরিধান করে গলির মাথায় ইয়োগেনসহ সবুজবাগে প্রবেশ করেন সবিতা।
সিসিটিভি ক্যামেরায় ইয়োগেন এবং সবিতা তার বাসায় প্রবেশ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়।ইয়োগেন তৃষ্ণার্ত অনুভব করায় জুস কিনতে বাইরে যান।এরই ফাঁকে সবিতা তার সঙ্গে আনা লাচ্ছির সঙ্গে চেতনানাশক ওষুধ মেশান।ইয়োগেন বাসায় ফিরলে ওয়ানটাইম গ্লাসে করে লাচ্ছি খেতে দেন এবং সব দৃশ্য ইয়োগেনের মোবাইলে রেকর্ড করে পরে অন্য মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে চারটি ভিডিও আপলোড করেন এবং মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেন।চেতনানাশক মেশানো লাচ্ছি খেয়ে ইয়োগেন কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়লে হাত-পা-মুখ কাপড় দিয়ে বেঁধে এরপর বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন ইয়োগেনকে।তিনি সালোয়ার কামিজ,ওড়না পড়ে খালি পায়ে বাসা থেকে বের হয়ে যান।ভুলে রেখে যান তার স্যান্ডেল যা পরবর্তীতে আলামত হিসেবে উদ্ধার করে র‍্যাব।বাসা থেকে বের হয়ে রিকশা ভাড়া করে সবুজবাগ বালুর মাঠ দিয়ে মগবাজার বান্ধবীর বাসায় চলে যান।এরপর সবিতা বন্ধ করা মোবাইল চালু করেন।সবুজবাগ থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির।