১০ জেলায় আবাসন স্থাপন হবে হিজড়াদের জন্য

রোববার জাতীয় সংসদে গোলাম কিবরিয়া টিপুর (বরিশাল-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।এসময় মন্ত্রী জানান,২০১২-১৩ অর্থবছরে দেশের ৭টি জেলায় এবং এই কর্মসূচি শুরু হয়।বরাদ্দের পরিমাণ ছিল ৭২ লাখ ১৭ হাজার টাকা।পরবর্তীতে ২০১৮-১৯ অর্থবছরে কর্মসূচিটি সম্প্রসারিত ৬৪ জেলায় বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়ে ১১ কোটি ৪০ লাখ টাকা উন্নীত হয়।১.৫০ বছর বয়স বা তার বেশি বয়সের ২৫০০ জন অক্ষম ও অসচ্ছ্বল হিজড়াদের বয়স্ক ভাতা বিশেষ ভাতা দেয়া হয়।তাদের মাসে ৬০০ টাকা করে দেয়া হচ্ছে।
২.হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় তাদের সন্তানদের চারটি স্তর (প্রাথমিক স্তর-সাতশত,মাধ্যমিক স্তরে-আটশত,উচ্চমাধ্যমিক- এক হাজার এবং উচ্চতর স্তরে বারোশো টাকা) শিক্ষাবৃত্তি দেয়া হয়।শুরুতে ১৩৫ জন হতে বৃদ্ধি প্রাপ্ত হয়ে বর্তমানে মোট ১৩৫০ জনকে শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে।৩.কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে ৫০ দিন করে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং প্রত্যেকে এক হাজার টাকা করে প্রশিক্ষণের পর আর্থিক সহায়তা দেয়া হয়।এ পর্যন্ত ৭ হাজার ৬৫০ জনকে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণের পর সহায়তা দেয়া হয়েছে।এছাড়াও ১০ জেলায় হিজড়াদের জন্য আবাসন স্থাপনের পরিকল্পনা রয়েছে।