মেসির গোলে বার্সেলোনা জিতল

শনিবার রাতে তাদের জয়ে ফেরালেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।লিওনেল মেসির একমাত্র গোলে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।ঘরের মাঠে পুরো ম্যাচজুড়েই ছন্নছাড়া ছিলো বার্সেলোনা। হতাশায় রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অধিনায়ক লিওনেল মেসি, দেখেন হলুদ কার্ড। শেষদিকে মিস করেন পেনাল্টি। তার সঙ্গে গোল মিসের মহড়ায় যোগ দেন আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।তবে ম্যাচের প্রথমার্ধের একদম শেষদিকে বিতর্কিত এক পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। প্রতিপক্ষ খেলোয়াড়দের আপত্তির মুখেও ভিএআর নিতে রাজি হননি রেফারি। সফল স্পটকিকে মৌসুমে নিজের ২২তম গোলটি করেন মেসি।১-০ গোলের জয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।