বিশ্বে যানজটে শীর্ষ শহর ঢাকা

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিওর প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯তে এ তথ্য প্রকাশিত হয়েছে।নামবিওর ওয়েবসাইটে প্রকাশিত এ সূচকের তথ্যমতে,বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।এদিকে ২০১৯ সালেও বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহরের মধ্যে গতবারের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন,সুইডেনের গোথেনবার্গ ও জার্মানীর ফ্রাঙ্কফুট।