
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসায় নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুনের ঘটনায় সবিতা (২৬) নামে এক তরুণীকে আটক করেছে (র্যাব) ।রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করা হয়।র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান,গত ১২ ফেব্রুয়ারি সবুজবাগের একটি বাসা থেকে ইয়োগেন সালভেস (২২) নামে নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।ইয়োগেন চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে।বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কর্নেল এমরানুল।
