কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনাকবলিত বাসটি মাইজভাণ্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো।