
রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে সকালে দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বের সাফল্য শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী এসব কথা বলেন।এদেশে আর দুর্নীতি হতে দেওয়া যায় না,সবকিছু ডিজিটাল হলে দুর্নীতি অচিরেই কমে যাবে, তবে তার জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে,যা শেখ হাসিনা সরকারের রয়েছে। আইনমন্ত্রী তথ্য অধিকার আইনের ওপর গুরুত্বারোপ করে বলেন,এটি একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়িত করে,কর্তৃপক্ষকে বাধ্য করে জনগণের তথ্যের অধিকার বাস্তবায়ন করতে।দুর্নীতির লাগাম টেনে ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে।
