
রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর বড় জয়ের জোড়া গোল করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট।একটি নাইজেরিয়ান সানডে।তবে প্রথম গোলটি তারা উপহার পেয়েছে ব্রাদার্সের উত্তম রায়ের কাছ থেকে।তিনি আবাহনীর আক্রমণ রুখতে গিয়ে বল পাঠিয়েছেন নিজেদের জালে।প্রিমিয়ার লিগে ব্রাদার্সের আত্মঘাতি গোল খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে আত্মঘাতি গোল করেছিলেন আশরাফুল করিম, তৃতীয় ম্যাচে সাইফের বিরুদ্ধে মোহাম্মদ সজল ও চতুর্থ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে সফিকুল করেছেন আত্মঘাতি গোল।রোববার আবাহনী ম্যাচটি নিজেদের করে নেয় ১৮ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে গিয়ে। ১১ মিনিটে উপহার পাওয়া গোলের পর ১৮ মিনিটে বেলফোর্ট ব্যবধান দ্বিগুণ করেন। ৪২ মিনিটে সানডের গোলের পর ব্রাদার্স ম্যাচ থেকে ছিটকে পড়ে। ৫৭ মিনিটে বেলফোর্ট নিজের দ্বিতীয় গোল করে হ্যাটট্রিক পূরণের চেষ্টা করেও পারেননি। একবার তার শট ক্রসবারে না ফিরলে হ্যাটট্রিকটাও হয়ে যেতো তার।
