
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলে সদ্য পদত্যাগ করা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এখনও তারা ক্ষমা চায়নি।এটা স্পেকুলেশনের পর্যায়ে, আলোচনার পর্যায়ে, গুজব-গুঞ্জনের পর্যায়ে সীমিত আছে।এখনও তারা অফিসিয়ালি ক্ষমা চায়নি।যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত,যাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিচার কাজ চলবে।প্রধানমন্ত্রী অবসরের কথা বলেছেন।এর আগেও তিনি অবসর নিতে চেয়েছিলেন।কিন্তু দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের দাবির মুখে তিনি পারেননি।আসলে তিনি অনেকদিন ধরেই বলছেন,আর কত? আমি তো অনেকদিন দায়িত্ব পালন করলাম।
