
শনিবার (১৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ায় সোনালী স্বপ্ন একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।র্যাব মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি ইস্তেহারে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ,মাদক ও দুর্নীতি রোধকে বেশি গুরুত্ব দিয়েছেন।আমাদের দেশে ৭০ থেকে ৮০ লাখ লোক নিয়মিত মাদক সেবন করে।এতে এক লাখ কোটি টাকা খরচ হয়।পরিবার থেকে আদর-যত্ন-ভালোবাসা দিয়ে মাদকসেবীদের ফিরিয়ে আনতে হবে।এভাবে সম্ভব না হলে চিকিৎসার মাধ্যমে হলেও তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে।বেনজির আহমেদ বলেন,যারা ইসলামের দোহাই দিয়ে জঙ্গিবাদের মাধ্যমে খুন,রক্তপাত ও হত্যা করতে চায়,তারা কোনোদিনই মুসলমান হতে পারবে না।এরা ইসলামের দুশমন।এরা হচ্ছে ওই ষড়যন্ত্রকারীদের অংশ।
