ভিন্ন নামে জামায়াত অপপ্রয়াস চালাচ্ছে কি-না দেখার বিষয়

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যাপারে তিনি বলেন,দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে।ছোটখাটো যে ব্যত্যয়গুলো ঘটেছে,তা যেন ভবিষ্যতে আর না ঘটে,সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয় তা নেবে।এসময় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানসহ আরও কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী।