পার্বতীপুর রেল স্টেশন উন্নীত করা হবে

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন,রেলের সব বিভাগে লোকবলের ঘাটতি শিগগিরই পূরণ করা হবে।সারাদেশের রেলপথের স্টেশনগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। দেশের অন্যতম বৃহত্তম রেল জংশন পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করা হবে।