
শনিবার (১৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।গণস্বাস্থ্যনগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহর এক বক্তব্যে বিষয়ে মন্তব্য করতে গিয়ে হানিফ বলেন, ডা. জাফরুল্লাহ একজন মুক্তিযোদ্ধা।সাধারণত যাদের বয়স বেশি হয়ে যায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।তিনিও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ।তার কথা আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন,মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুসতানজিদ,হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান,আরএমও ডা. তাপস কুমার সরকার প্রমুখ।
