আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

শনিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।জরুরি রক্ষণা‌বেক্ষণ কা‌জের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য আশু‌লিয়া ও আ‌মিনবাজার সি‌জিএস প্ল্যান্ট থেকে তিতাস সি‌স্টে‌মে গ্যাস সরবরাহ বন্ধ থাক‌বে।
এর ফ‌লে আশু‌লিয়া, সাভার, আ‌মিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পী‌রেরবাগ, কল্যানপুর, শ্যামলী, রিং‌রোড, মনসুরাবাদ, কা‌দিরাবাদ, মোহাম্মদপুর, লালমা‌টিয়া, ধানম‌ন্ডি, আ‌জিমপুর, হাজারীবাগ ও এসব এলাকা সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বি‌ঘ্নিত হ‌তে পা‌রে। কোথায় কোথাও গ্যাসের চাপ খুব কমও থাকতে পারে।