
শুক্রবার মিউনিখের হোটেল বায়েরিসচের হোফে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি), সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস- ডব্লিউএইচও কেয়ার্স’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাও একটি বৈশ্বিক দায়িত্ব। এ ক্ষেত্রে বৈশ্বিক সংস্থা হিসেবে ডব্লিউএইচও-কে বিভিন্ন জাতিকে এক কাতারে আনার দায়িত্ব পালন করতে হবে।তিনি বলেন, ইবোলা, কলেরা ও যক্ষার মতো বৈশ্বিক সংক্রামক রোগের আবির্ভাবের ফলে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও রূপান্তর করা প্রয়ো্জন স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি এবং একে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া প্রয়োজন স্বাস্থ্যখাতে প্রযুক্তিগত উন্নয়ন সত্বেও মানুষ নানা রোগে ভুগছে।এটা দুর্ভাগ্যজনক যে জনগণের স্বাস্থ্যের অধিকারে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছি। যদিও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি-৩) স্বাস্থ্যকে মৌলিক অধিকার দেয়া হয়েছে।
দেশের স্বাস্থ্য নিরাপত্তা উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন নীতি অনুসরণ করছে।দেশে মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১৭২ জনে এবং শিশু মৃত্যু হার প্রতি হাজারে ২৪ জন এবং পাঁচ বছরের নিচে হাজারে ৩১ জনে হ্রাস পেয়েছে।
